আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় গরু বিতরণ

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় গরু বিতরণ
ছবি- বিডিহেডলাইন্স

এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট প্রতিনিধি।।

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় গরু বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের মুজিবর রহমান ঢালী মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত গরু বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এড সামছুল আলম দুদু।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুরসহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। আলোচভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ টি পরিবারের মাঝে ৩০ হাজার টাকা মুল্যমানের ষাঁড় গরু বিতরন করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ