আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

২০০ অভিবাসী নিয়ে নিখোঁজ নৌকার খোঁজে তল্লাশি চালাচ্ছেন স্পেনের উদ্ধারকারীরা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১০ জুলাই ২০২৩ @ ১০:৪৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ জুলাই ২০২৩@১০:৪৯ পূর্বাহ্ণ
২০০ অভিবাসী নিয়ে নিখোঁজ নৌকার খোঁজে তল্লাশি চালাচ্ছেন স্পেনের উদ্ধারকারীরা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

প্রায় এক সপ্তাহ আগে ক্যানারি দ্বীপের কাছে নিখোঁজ হয়ে যাওয়া অন্তত ২০০ অভিবাসী বোঝাই একটি নৌকার খোঁজে তল্লাশি চালাচ্ছেন স্পেনের উদ্ধারকারীরা। দাতব্য গ্রুপ ওয়াকিং বর্ডারস জানিয়েছে, মাছধরা নৌকাটি দক্ষিণাঞ্চলীয় সেনেগালের উপকূলীয় শহর কাফুনতাইন থেকে রওনা দেয়। এই শহরটি টেনেরিফ থেকে প্রায় এক হাজার সাতশ কিলোমিটার দূরে অবস্থিত। নৌকায় বহু শিশু রয়েছে।

গত ২৭ জুন নৌকাটি কাফুনতাইন শহর থেকে ক্যানারি দ্বীপের উদ্দেশে রওনা দেয়। স্পেনের সমুদ্রে উদ্ধারকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তল্লাশিতে একটি উড়োজাহাজও যোগ দিয়েছে।

এছাড়া একই ধরনের আরও দুইটি নৌকা নিখোঁজ হওয়ার কথা জানা যাচ্ছে। তবে এই দুটি নৌকা সম্পর্কে বেশি কিছু জানা যাচ্ছে না। ওয়াকিং বর্ডারস জানিয়েছে, একটি নৌকায় ৬৫ আরোহী এবং অন্যটিতে ৬০ আরোহী ছিল। সবমিলে তিন নৌকায় নিখোঁজের সংখ্যা তিন শতাধিক বলে জানিয়েছে দাতব্য গ্রুপটি।

মাত্র কয়েক সপ্তাহ আগেই ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্যতম বড় প্রাণহানির ঘটনা ঘটেছে। গ্রিক উপকূলে অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলার ডুবির ওই ঘটনায় ৭৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে। তবে জাতিসংঘ জানিয়েছে, এখনো নিখোঁজ রয়েছে পাঁচ শতাধিক।

অভিবাসীদের জন্য বিশ্বের বিপজ্জনক সমুদ্রপথের একটি পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপ। কারণ আটলান্টিকের শক্তিশালী স্রোতের বিপরীতে যাত্রা করতে হয় ছোট ছোট মাছধরা ট্রলারে। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর হিসেব অনুযায়ী স্প্যানিশ দ্বীপটিতে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে গত বছর অন্তত ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। ২০২১ সালে এই সংখ্যা ছিল এক হাজার ১২৬।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আইওএম জানিয়েছে, ২০২২ সালে ক্যানারি দ্বীপে বেআইনিভাবে প্রবেশকারীর সংখ্যা ছিল ১৫ হাজার ৬৮২। ২০২১ সালের তুলনায় এই সংখ্যা ছিল ৩০ শতাংশ কম। আইওএম বলছে, ‘বছর-বছর কমলেও এই বিপজ্জনক পথ ব্যবহারকারীর ঢল ২০২০ থেকে আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি রয়েছে।’

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ