।।নিজস্ব প্রতিবেদক।।
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়ে ১৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন।
শুক্রবার (৭জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২১৬৫জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৫২৮জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৩৭জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১১হাজার ২৯৮জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭হাজার ৯৭১জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩হাজার ৩২৭জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯হাজার ৬৮জন। ঢাকায় ৬হাজার ৩৯২এবং ঢাকার বাইরে ২হাজার ৬৭৬জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৫জনের মৃত্যু হয়েছে।





















