আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

পার্বতীপুরে চিরকুমার কাউন্সিলরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ জুলাই ২০২৩ @ ০৭:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ জুলাই ২০২৩@০৭:৪৯ অপরাহ্ণ
পার্বতীপুরে চিরকুমার কাউন্সিলরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রফিক প্লাবন
দিনাজপুর।।

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (৪জুলাই) রাত ১০টার দিকে পৌরসভার এম এ সামাদ ইনস্টিটিউট মাঠ সংলগ্ন রেলের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ওয়ার্ডের তিন বারের কাউন্সিলর। তিনি ছিলেন চির কুমার।

প্রতিবেশিরা জানান, দীর্ঘদিন ধরে কাউন্সিলর জাহাঙ্গীর আলম তার টিনের ঘরে একা বসবাস করে আসছিলেন। তিনি ডায়াবেটিক, হার্ট ও উচ্চ রক্তচাপে বেশ কিছু দিন ধরে শারীরিক অসুস্থ ছিলেন। বাইরে বেশি একটা বের হতেন না। গত ২ জুলাইর পর থেকে তাকে কেউ দেখতে পায়নি। রবিউল ইসলাম নামে এক ভ্যানচালক জানান, রোববার সকালে রেলপার্কে তাকে দেখতে পান। তার ভ্যানে তিনি নিয়মিত যাতায়াত করতেন। তিনি নিরঅহংকার ও সাদা মনের মানুষ ছিলেন।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে পার্বতীপুর রেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ