আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

‘মিশন হান্টডাউন’ এ এতো ভালবাসা পাবো ভাবিনি: মিম

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৪ জুলাই ২০২৩ @ ০৬:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুলাই ২০২৩@০৬:০৪ অপরাহ্ণ
‘মিশন হান্টডাউন’ এ এতো ভালবাসা পাবো ভাবিনি: মিম

।।বিনোদন প্রতিবেদক।।

ঈদুল আজহার আগের দিন ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ওয়েব সিরিজ ‘’মিশন হান্টডাউন’’।

প্রযোজনা সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে- মুক্তির পরই দর্শকের দারুণ সাড়া পাচ্ছে ওয়েব সিরিজটি। উত্তেজনায় ভরপুর এই সিরিজ পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই পর্বের নির্মাতা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে ‘নীরা’ চরিত্রে তাক লাগানো পারফর্মেন্স দেখিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং এন্টি টেররিজম স্কোয়াড কর্মকর্তা মাহিদের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা এফ এস নাঈম। মিম জানালেন- ‘’মিশন হান্টডাউন’’ দিয়ে হইচই-এ আমার যাত্রা শুরু হলো। প্রথম কাজে এতো সাড়া পাবো, ভালোবাসা পাবো ভাবিনি। গল্পটা মানুষ দারুণভাবে এনজয় করছেন সবাই। দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ।

এফএস নাঈম বলেন- গল্পটার পরতে-পরতে রহস্য! যা দর্শকদের প্রতিনিয়ত ভাবাচ্ছে। দারুণ সাড়া পাচ্ছি। সাধারণত ঈদে, প্রচুর কনটেন্ট প্রকাশ পায়। সেখানে ‘‘মিশন হান্টডাউন’’ দর্শকদের মন কাড়ছে, সেটাই আনন্দের। মিম ও নাঈম বাদেও এই সিরিজে আরও অভিনয় করছেন সুমিত সেনগুপ্ত, একে আজাদ সেতু, সরকার রওনক রিপন, নিশাত প্রিয়ম, জয় রাজ, হাসনাত রিপন, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরিম মাহি, পূজা এগনেজ ক্রুজ, মীর রাব্বি, নীশা চৌধুরী, আশরাফুল আশীষ প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ