আজ ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সৈয়দপুরে বিমাবন্দর এলাকায় ৪৯ দোকান উচ্ছেদ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ অক্টোবর ২০২৩ @ ০২:২৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ অক্টোবর ২০২৩@০২:২৪ অপরাহ্ণ
সৈয়দপুরে বিমাবন্দর এলাকায় ৪৯ দোকান উচ্ছেদ
ছবি- বিডিহেডলাইন্স

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এলাকার ৪৯ দোকান উচ্ছেদ করা হয়েছে। তাদের বার বার নোটিশ দেওয়া সত্বেও দোকানপাট সরিয়ে না নেয়ায় এই উচ্ছেদ করা হয়।

বুধবার (৪ অক্টোবর) সকালে এসব দোকানপাট উচ্ছেদ করেন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, দোকানগুলো ছিলো কী পয়েন্ট ইন্সটলেন্স (কেপিআই) এলাকার মধ্যে। ইতিপূর্বে বিমানবন্দরের নিরাপত্তা ও সম্প্রসারণের স্বার্থে ওই দোকানগুলোকে সরিয়ে নিতে বারবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্ত দোকানের মালিকরা বিষয়টি আমলে নেয়নি। এ অবস্থায় কর্তৃপক্ষের নির্দেশে বেবিচক দোকানগুলো উচ্ছেদ করেন।

দোকানের মালিকরা জানান, দোকাপাট সরিয়ে নিতে আমরা ৪৮ ঘন্টা সময় চেয়েছিলাম কিন্তা কর্তৃপক্ষ তা দেয়নি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ