আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

কালীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু-১

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৭ জুন ২০২৩ @ ০৪:৫৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ জুন ২০২৩@০৫:২৯ অপরাহ্ণ
ছবি- ফাইল ছবি

মোসলেম উদ্দিন রনি
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা গ্রামের দীনেশ চন্দ্র রায়(৪২) নামের এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। তিনি বোতলা গ্রামের লক্ষিকান্ত রায়ের পুত্র।

মঙ্গলবার (২৭জুন) বেলা সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। তিনি লতাবর এলাকার একটি মসজিদের সংযোগ দিতে গিয়ে অসাবধানবশতঃ দূর্ঘটনার শিকার হয়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

কালীগঞ্জ থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি দুর্ঘটনাজনিত অপমৃত্যু । এ ব্যপারে থানায় একটি ইউডি কেস নথিভুক্ত করা হয়েছে। মৃতের পুত্রের আবেদনের প্রেক্ষিতে এবং স্থানীয় চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সুপারিশক্রমে লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ