আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

এইচ আর রিয়াজের কথা ও সুরে যাযাবর পলাশের নতুন গান

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২৬ জুন ২০২৩ @ ১১:২৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ জুন ২০২৩@১২:০৪ অপরাহ্ণ
এইচ আর রিয়াজের কথা ও সুরে যাযাবর পলাশের নতুন গান

।।বিনোদন ডেস্ক।।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গেলো শনিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ এর নতুন গান। গানের শিরোনাম “ভালোবাসার ময়না পাখি”। এইচ আর রিয়াজ এর কথা ও সুরে এই গানের সঙ্গীতায়োজন করেছেন মনির প্রধান।

স্বনামধন্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঘাসফড়িং এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে যাযাবর পলাশের কণ্ঠে গাওয়া নতুন এই গানটি। এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ বলেন, অনেকদিন পর আবারও মৌলিক গান গাইলাম। বন্ধু এইচ আর রিয়াজ দারুন লিখেছে গানটি। আশাকরি গানটি সবার মন জয় করে নেবে।

গীতিকবি ও সুরকার এইচ আর রিয়াজ বলেন, অনেক যত্ন নিয়ে গানটি লেখা এবং সুর করার চেষ্টা করেছি। বন্ধু যাযাবর পলাশ অসাধারণ গেয়েছে। গানের কথাগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে আশাকরি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ