আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মারুফ রায়হান

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:১১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩@১২:১১ অপরাহ্ণ
না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মারুফ রায়হান

তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।

গ্লোবাল টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক মারুফ রায়হান (৩৯) আজ শুক্রবার সকালে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। (ইন্নালিল্লাহি …..রাজিউন) পরিবারের সূত্র জানায়, মারুফ বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন।

গতরাত থেকে অসুস্থ বোধ করলেও আজ সকালে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় শহরের কাজি টাওয়ার এর বাসা থেকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮ টায় মাগুরা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. এনামুল হক মাসুম তার মৃত্যু নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আজ বাদ আসর ভায়নার পৌর গোরস্থান মসজিদের সামনে নামাজে তার জানাজা শেষে তাকে ভায়নার পৌর কবরস্থানে দাফন করা হবে ।

তার মৃত্যুতে মাগুরা -১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খোরশেদ হায়দার টুটুল, জেলা বিএনপির আহবায় আলী আহমদ, সদস্য সচিব আক্তার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, মাগুরা জার্নালিস্টি নেটওয়ার্কের সদস্য সচিব রূপক আইচসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ