।।বিশেষ প্রতিনিধি।।
তীব্র গরমে আষাঢ়ের তাপদাহে মুষলধারে বৃষ্টি হল দিনাজপুর জেলা ও পার্বতীপুর থানাসহ তার পার্শ্ববর্তী এলাকায়। এলাকার মানুষের মনে খুশির আনন্দে ভিজে আম কুড়ানোর সুখ, আর শান্তির ঠান্ডা আবহাওয়ায় উৎফুল্ল আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।

আজ ৭জুন আনুমানিক দুপুর তিনটা থেকে এই বৃষ্টি শুরু হয়। এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক মিয়া বিডি হেডলাইন্সকে জানান ‘দীর্ঘ অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। এক পশলা বৃষ্টি যেন এক মুঠো সুখ, অশেষ শান্তির বার্তা নিয়ে এলো দিনাজপুরসহ আশেপাশের এলাকা গুলোতে’। তিনি আরো বলেন- বৃষ্টিতে ভিজে আম কুড়াচ্ছি, কি যে সুখ তা বলে বোঝাতে পারবো না। আমরা দিনাজপুরবাসী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
পার্বতীপুর মধ্যপাড়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের বৃষ্টিতে ভিজে আনন্দ উল্লাস করতে দেখা যায়। পুলিশ সদস্য ওয়াজেদ আলী বিডি হেডলাইন্সকে বলেন- দীর্ঘ গরম ও তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। ঠিক তখনই মহান আল্লাহতালার কৃপায় এক পশলা বৃষ্টি যেন স্বর্গের সুখ এনে দিল। আমরা অনেক পুলিশ সদস্যই বৃষ্টিতে ভিজে আম কুড়াচ্ছি আর শীতল হাওয়ায় গোসল করছি। বিষয়টি খুব আনন্দের।
বিপ্র/কেএইচ/০৭০৬২৩/১৮;০৬






















