আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাতীবান্ধায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ ডিসেম্বর ২০২৩ @ ০৫:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ ডিসেম্বর ২০২৩@০৫:৫২ অপরাহ্ণ
হাতীবান্ধায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

।।নিজস্ব প্রতিবেদক।।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা বেগম (২৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে এ ঘটনাটি ঘটেছে।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আমেনা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী এবং উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাদা পাগলার মাজার এলাকার নুর হোসেনের মেয়ে।

স্থানীয় জানান, ওই নারী দুপুরের অনেক আগে থেকেই রেললাইনের উপর বসে ছিলো। এরপর বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন কাছে চলে আসলে, কিছু বুঝে ওঠার আগেই ওই নারী ট্রেনটির সামনে লাফ দেয়। আর সাথে সাথে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী বলেন, ঘটনাটি শুনেছি, সেখানে লোক পাঠানো হয়েছে। মরদেহটি থানায় নিয়ে আসা হবে। তদন্তের পর বলা যাবে আসলে তিনি আত্মহত্যা করেছেন কিনা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ