।।নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মানিকনগর চৌরাস্তায় আজ বুধবার (৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনটি বাসের মধ্যে দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।





















