আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরগুনা তালতলীতে চুরি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৬ ডিসেম্বর ২০২৩ @ ০২:৪৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ ডিসেম্বর ২০২৩@০২:৪৮ অপরাহ্ণ
বরগুনা তালতলীতে চুরি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

।।বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে চুরি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহজাহান গাজীকে (২৫) গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ। এ সাজা এড়াতে তিনি ৬ মাস পালাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন।

বুধবার (৬ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩ টার দিকে উপজেলার বাদুরগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহজাহান একই এলাকার মো. কালাম গাজীর ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, শাহজাহান গাজীর বিরুদ্ধে বগুড়ায় একটি চুরি মামলায় ১ বছরের সাজা হওয়ার পর তিনি দীর্ঘ ৬ মাস বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
ওসি আরো বলেন, শাহজাহান গাজীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ