আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আদিতমারীর ভেলাবাড়ি ৭নং ওয়ার্ড উপ-নির্বাচনে ফুটবল মার্কা বিজয়ী

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ০৬:৩১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@০৬:৩৩ অপরাহ্ণ
আদিতমারীর ভেলাবাড়ি ৭নং ওয়ার্ড উপ-নির্বাচনে  ফুটবল মার্কা বিজয়ী

শাহজাহান সুমন
স্টাফ রিপোটার।।

লালমনিরহাট আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ওয়ার্ডের ভোট গ্রহণ চলে।

উপজেলা রিটানিং অফিসার মুকুল চন্দ্র রায় জানান, ২০২৩ সালের ১০মে ভেলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য আলতাফ হোসেন মারা যাওয়ায় ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়। শূন্য ঘোষণার পর (১৭ জুলাই) উপ-নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়। উক্ত ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন আঃ মতিন সরকার ও ওই ওয়ার্ডের প্রয়াত ইউপি সদস্য আলতাফ হোসেন এর স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগম। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ২১৬০ জন। এর মধ্যে পুরুষ ১০৪০জন ও নারী ১১৬০ জন।

বিকেল ৪টায় ভোট প্রদান শেষ হয়। প্রাথমিকভাবে মোছাঃ আনোয়ারা বেগম ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়। তিনি পান ৯৭৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন সরকার তালা প্রতীকে পান ৬৭২ ভোট। প্রিজাইডিং অফিসার জানান মোছাঃ আনোয়ারা বেগম আর প্রতিদ্বন্দী প্রার্থী থেকে ৩০২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী মোছাঃ আনোয়ার বেগম ‘বিডিহেডলাইন্স’কে বলেন- এ বিজয় আমার একার নয় এ বিজয় অত্র ওয়ার্ডের সকল ভোটারের। তিনি সততার সহিত কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আরো বলেন- আমার স্বামীর রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পূর্ণ করব, ইনশাল্লাহ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ