আজ ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ০৫:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@০৫:১৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ

জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।

বিএনপি কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে নাশকতা ও বিস্ফোরক আইনের চারটি মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জে ১নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান ও ২ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কিশোর দত্ত এর এজলাশে আটক দেখানোর আবেদন করে পুলিশ। বিচারক আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা বিএনপির সহসভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, কিশোরগঞ্জে দুইটি ও কুলিয়ারচর থানায় দুইটি করে পুলিশ দায়েরকৃত চারটি মামলায় গত ৫ নভেম্বর ডিবি পুলিশের একটি দল আটক করে ঢাকায় নিয়ে যায়।

আগামীকাল বুধবার শরীফুল আলমের জামিন আবেদন করা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ