আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

গাজায় স্কুলে ইসরাইলি হামলায় অন্তত ৫০ নিহত

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৫ ডিসেম্বর ২০২৩ @ ১০:৩৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ ডিসেম্বর ২০২৩@১০:৪২ পূর্বাহ্ণ
গাজায় স্কুলে ইসরাইলি হামলায় অন্তত ৫০ নিহত

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এতে স্কুল দুটিতে আশ্রয় নেয়া অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ওয়াফা জানায়, সোমবার গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত লোকজন সেখানে আশ্রয় নিয়েছিল।

অবশ্য হামলা ও প্রাণহানির এ খবরটি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা হামলার বিষয়টি খতিয়ে দেখছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ