আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৪ ডিসেম্বর ২০২৩ @ ০৬:৪৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ ডিসেম্বর ২০২৩@০৬:৪৬ অপরাহ্ণ
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

।।নিজস্ব প্রতিবেদক।।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন। তাদের মধ্যে ঢাকার ১৩৫ এবং ঢাকার বাইরের ৫৪৭ জন। এ সময় ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১ ও ঢাকার বাইর ১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২০১ জন এবং ঢাকার বাইরের ৭৬০ জন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ