আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নকল পণ্য বাজারজাত করায় ৭ প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ২ আগস্ট ২০২৩ @ ০৬:৫৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ আগস্ট ২০২৩@০৬:৫৯ অপরাহ্ণ
নকল পণ্য বাজারজাত করায় ৭ প্রতিষ্ঠানকে  ২৯ লাখ টাকা জরিমানা

।।নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এম ফকরুল হাসান বাসসকে এসব তথ্য জানান।
তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১০ এর একটি দল কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টা পর্যন্ত অভিযান চলে।

এএসপি ফকরুল হাসান জানান, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

কিনবো মেনুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৮ লাখ টাকা, সাগর ব্যাটারি হাউজ লিমিটেডকে ২ লাখ টাকা, এস.এম ক্যাবলস লিমিটেডকে ৫ লাখ টাকা, জে.ডি. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা, মিনহাজ কেমিক্যাল জর্দ্দা ফ্যাক্টরি লিমিটেডকে ১ লাখ টাকা, এস.এম রিয়াজ এন্টারপ্রাইজ লিমিটেডকে ২ লাখ টাকা ও নিউ কে.বি মেটালস লিমিটেডকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

সিনিয়র সহকারি পরিচালক জানান, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা জব্দ ও ধ্বংস করা হয়।

সূত্র-বাসস

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ