আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

জয়পুরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসী সভা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ ডিসেম্বর ২০২৩ @ ০৫:৫৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ ডিসেম্বর ২০২৩@০৫:৫৪ অপরাহ্ণ
জয়পুরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসী সভা

এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট প্রতিনিধি।।

জয়পুরহাটে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্য়ালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ কে,এম জোবায়ের গালীব।

এসময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন, জেলা প্রশাসনের প্রতিনিধি ম্যাজিস্ট্রেট হাবিল উদ্দিন, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে। এ সময় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণীর জনসাধারনের সহযোগিতা কামনা করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ