আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

আগামী ৭ ডিসেম্বর মির্জা ফখরুলের জামিন শুনানি

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ৪ ডিসেম্বর ২০২৩ @ ১২:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ ডিসেম্বর ২০২৩@১২:২৮ অপরাহ্ণ
আগামী ৭ ডিসেম্বর মির্জা ফখরুলের জামিন শুনানি

।।নিজস্ব প্রতিবেদক।।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গতকাল রোববার (৩ ডিসেম্বর) হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ