আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ ডিসেম্বর ২০২৩ @ ০৩:০৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ ডিসেম্বর ২০২৩@০৩:০৭ অপরাহ্ণ
ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে।

প্রথমদিনে রোববার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুর-১ আসনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু করা হয়।

এতে ৭ জন প্রার্থীর মধ্যে দুইজন স্বতন্ত্র প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।

এসময় হলফনামায় স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগক কৃকের হলফ নামা বাতিল করা হয়। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আরিফুর রহমান দোলনের ফরমে মনোনিত প্রার্থীর ঘরের স্বাক্ষর থাকায় বাতিল বলে ঘোষণা দেন রির্টানিং কর্মকর্তা।

অপরদিকে এ আসনে বিএনএমের প্রার্থী শাহ্ মোহাম্মদ আবু জাফরের মনোনয়ন পত্রে দুটি স্বাক্ষরে কিছুটা অমিল থাকায় তার মনোনয়ন পত্র স্থগিত করা হয়। পরে তিনি পুনরায় স্বাক্ষর করে দিলে তার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

তবে এসব মনোনয়ন পত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলে জানান রিটানিং কর্মকর্তা।

এ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান, জাকের পার্টির মো. আ. রউফ মোল্যা ও বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর ইসলাম শিকদারের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ