আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই- শাজাহান খান

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২ ডিসেম্বর ২০২৩ @ ০৩:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ ডিসেম্বর ২০২৩@০৩:২৯ অপরাহ্ণ
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই- শাজাহান খান

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, সন্ত্রাস করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না, বিএনপি’রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই সন্ত্রাস করে।

আজ শনিবার (২ ডিসেম্বর) সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের স্নানঘাটা পারিবারিক কবরস্থানে সাবেক কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান আজাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির জ্বালাওপোড়াও বিরুদ্ধে আওয়ামী লীগ সব সময় আন্দোলন গড়ে তুলছে। এখনো সেই আন্দোলন আওয়ামী লীগ গড়ে তুলছে। সেই জ্বালাপোড়া বিরুদ্ধে শুধু আওয়ামী লীগ নয় জনগণও আন্দোলন গড়ে তুলেছে।

শাজাহান খান আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দল এবং নির্বাচিত একটি দল।এর উপর নির্ভরশীল হয়ে বঙ্গবন্ধু রাজনীতি করেছে। আর বিএনপি হল সন্ত্রাসী দল কারণ তারা জনগণকে ভয় দেখিয়ে ব্লক করে তাদের পক্ষে নিতে চায়।

এসময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বাশার, মাদারীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমানসহ জেলা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ