আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

দেশজুড়ে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১ ডিসেম্বর ২০২৩ @ ০৮:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ ডিসেম্বর ২০২৩@০৮:৪৫ অপরাহ্ণ
দেশজুড়ে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের

।।নিজস্ব প্রতিবেদক।।

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে আজ শুক্রবার (১ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৮ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৩৮ জন এবং ঢাকা সিটির বাইরে ৩৩০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৩৫৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৭ হাজার ৩৭৩ জন। মারা গেছেন ১ হাজার ৬২৮ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪১ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮৭ জন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ