আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মেহেন্দীগঞ্জে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ ডিসেম্বর ২০২৩ @ ০৪:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ ডিসেম্বর ২০২৩@০৪:০০ অপরাহ্ণ
মেহেন্দীগঞ্জে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

।।নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের মেহেন্দীগঞ্জে গোসলে গিয়ে পা পিছলে পানিতে পড়ে নিজাম খন্দকার (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিজাম খন্দকার ওই গ্রামের মৃত আজিজ আহমেদ খন্দকারের ছেলে।

নিজাম খন্দকারের স্ত্রী জানান, দুপুরে স্বামীকে গোসল করানোর জন্য পুকুরঘাটে নিয়ে যান। একপর্যায়ে নিজাম খন্দকার পা পিছলে পুকুরে পড়ে যান। ভারি শরীর হওয়ায় ধরে রাখা যায়নি। চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজিরহাট থানার ওসি জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ