আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ সেপ্টেম্বর ২০২৩@০৬:৩৮ অপরাহ্ণ
খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

।।খুলনা ব্যুরো।।

আজ ৩রা সেপ্টেম্বর (রবিবার) নগরীর শিববাড়ি মোড় চত্বরে দুপুর ২ টায় ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই এবং সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।

নির্বাচন কমিশন বাতিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্ধগতিরোধ, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আজ খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওঃ শোয়াইব হোসেন চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন ও জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম আবু মোহাম্মদ গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, ফেরদৌস গাজী সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী শ্রমিক আন্দোলনের এস এম আবুল কালাম আজাদ, আল আমিন, ইব্রাহিম হোসেন খাঁন, রেজাউল করিম, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ মইন উদ্দিন, আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, মাহাদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব প্রমূখ নেতৃবৃন্দ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ