আজ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৭ অক্টোবর ২০২৩ @ ০৩:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ অক্টোবর ২০২৩@০৩:৩৮ অপরাহ্ণ
নীলফামারীতে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

আইয়ুব আলী
নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোযাত্রী এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার শ্বশান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে, নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা ৬০ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। নিহত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি। মরদেহ কিশোরগঞ্জ হাসপাতালে রয়েছে। পরিচয় পেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ