।।কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর দক্ষিণ ইপিজেড এলাকা থেকে মোর্শেদা বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ইপিজেড ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন।
বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ইপিজেডের দক্ষিণ নোয়াপাড়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোর্শেদা বেগম ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
এসময় তার কাছ থেকে গাঁজাসহ মাদকদ্রব্য উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়।
কুমিল্লা ইপিজেড ফাঁড়ির আইসি কবির হোসেন বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা আছে। এখন আবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।





















