।।বগুড়া প্রতিনিধি।।
সরকারের পদত্যাগ দাবিতে ষষ্ঠ দফার অবরোধ সমর্থনে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বগুড়ায় দিনভর বিক্ষোভ করেছে বিএনপি। সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। শেরপুরে পুলিশি বাধার মুখে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেছেন।
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথমদিন বুধবার (২২ নভেম্বর) বগুড়া শহরতলীর বনানী ২য় বাইপাস সড়কে বিক্ষোভ করে বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, সহিদ উন-নবী-সালাম, শেখ তাহা উদ্দিন নাঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান সহ দলীয় নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামী- অবরোধের সমর্থনে মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় তাদের নেতাকর্মীরা। ২য় বাইপাসের সাবগ্রাম ঘুনিয়াতলা এবং বগুড়া-রংপুর মহাসড়কের চারমাথা সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান।
শেরপুর- অবরোধ সমর্থনে বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ করে বিএনপি। পুলিশি বাধার মুখে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে ফিরে গেছেন। শেরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেয় ধুনট উপজেলার নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপি নেতা শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, চাঁন, আব্দুল করিম, এডভোকেট আমিনুল ইসলাম শাহিন, শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহুমা ইসলাম রিচি, ধুনট বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, ধুনটের সাবেক পৌর প্রশাসক সেলিম, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, শহর বিএনপির সাধারণ সম্পাদক চঞ্চল, শেরপুর উপজেলা যুবদল নেতা আইউব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, ফরহাদ হোসেন, সাফিউল আলম সুবজ, লিটন, শাহ আরিফ, নাহিদ, অশোক মাহমুদ রোমান, ফিরোজ, ইউসুফ আব্দুল্লাহ হারুন, আরমান আলীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















