আজ ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মনোনয়ন পাওয়ার পর প্রথমবার মাগুরায় গিয়ে যা বললেন সাকিব

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২৯ নভেম্বর ২০২৩ @ ০৭:১৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ নভেম্বর ২০২৩@০৭:১৯ অপরাহ্ণ
মনোনয়ন পাওয়ার পর প্রথমবার মাগুরায় গিয়ে যা বললেন সাকিব

তাছিন জামান
মাগুরা প্রতিনিধি।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকা মাগুরায় গিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সামনে রাজনীতিবিদ হিসেবে প্রথম বক্তব্য রাখেন সাকিব।

এসময় তিনি বলেন, ‘১৭ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, সংবর্ধনা অনেকবারই পেয়েছি। কিন্তু এবারের যে সংবর্ধনা এর চেয়ে বড় কিছু আমার জীবনে আর আসেনি।’

বঙ্গবন্ধুকে স্বরণ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করে সাকিব বলেন, আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুড়া-১ আসনে কতো ভালো কাজ করেছেন। এখানে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি, আসলে এটা তারই আসন। আমরা দুইজনে এক সঙ্গে কাজ করবো। তিনি মাগুরাকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন। নির্বাচিত হলে আমরা দুজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরো এগিয়ে নিতে পারবো।’

সদ্য রাজনীতিতে অভিষেক হওয়া সাকিব আরও বলেন, ‘উন্নয়নের জন্য আপনাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শুধু মাগুরাতে না, পুরো বাংলাদেশে।’

এসময় সাকিব মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে বলেন, তারা আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাবো।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ