হাবিবুর রহমান পলাশ
সাতক্ষীরা প্রতিনিধি।।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সজিব খান কে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শীতের কুয়াশামাখা সকালে উৎসবের আমেজে ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান অতিথি ও তার পরিবারকে বরণ করে নেয়। এসময় সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানার নেতৃত্বে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) স্কুলের হলরুমে সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সজিব খান। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ছন্দা রাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের সহধর্মিণী শাহনাজ সুলতানা। সংবর্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অভীক বসু, নৃত্য পরিবেশন করেন মারিয়া তাবাসসুম, বর্ষা ঘোষ, মহুয়া বাড়ৈ পিউ, তাসবিহ আবেদিন, কবিতা আবৃত্তি করেন নিধি বিশ্বাস, ইংরেজিতে স্বাগতম ও অভিনন্দন বক্তব্য রাখেন নাজহা তাবাসসুম, সুদিপ্ত চন্দ্র প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কার্তিক রং, পিজুষ মন্ডল, শাহনাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন, রেবেকা সুলতানা, তাজমিন সুলতানা, সাজু রায়, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, রহিমা খাতুন, বিশ্বজিৎ দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীর প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।





















