মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর সরকারি কলেজ কতৃপক্ষ পিকনিক ও সংস্কৃতিক অনুষ্ঠানে নামে সাধারন ছাত্র ছাত্রীদের কাছ থেকে জোর করে টাকা তুলতে না দেওয়ায় কলেজের প্রশাসনিক ভবনের ঢুকে চেয়ার ভাংচুর করেছে সরকারী ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান মাহমুদ অনিকের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল কলেজের প্রশাসনিক ভবনে ঢুকে এ ভাংচুর করে। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রাস্ট্র বিজ্ঞান বিভাগে প্রধান আব্দুল্লা আল আমিন ধুমকেতুকে লাঞ্চিত করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লা আল আমিন ধুমকেতু বলেন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্র লীগের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম স্মপাদক ইমরান মাহমুদ অনিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: রাশেদ আলী কলেজের নামে রশিদ করে ছাত্র ছাত্রীদের কাছ থেকে জোর করে চাঁদা তুল ছিলো। এ কারনে তাদের কাছ থেকে রশিদ কেড়ে নিয়ে চাঁদা তুলতে নিষেধ করা হয়। এর কিছুক্ষন পর কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান মাহমুদ অনিকের নেতৃত্বে আরো ৩/৪ জন ছাত্র কলেজের প্রশাসনিক ভবনের চেয়ার ভাংচুর করে ও আমাকে লাঞ্চিত করে।
এ বিষয়ে মহেরপুর সরকারি কলেজে ছাত্র লীগের সাধারন সম্পাদক কুতুবউদ্দিন আহম্মেদ বলেন, পিকনিকের জন্য টাকা তোলা হচ্ছে। বিষয়টা ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যার বাড়াবাড়ি না করে আমাকে ফোন করতে পারতো।





















