।।নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার দেউলিয়া হয়ে গিয়ে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কোথাও সাড়া না পেয়ে বিভিন্ন সংস্থা দিয়ে দলছুট কিছু নেতাকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে ৭ম দফা অবরোধের প্রথম দিন আজ রবিবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে মিছিলটিতে নেতৃত্ব দেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বনানী মাঠ থেকে কাকলীতে গিয়ে শেষ হয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলসহ এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, হালুয়া-রুটির ভাগ পেতে কয়েকজন গেলেও মাঠপর্যায়ের নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে।
ঢাকা জেলা বিএনপি মিছিলটি আয়োজন করে।





















