।।নিজস্ব প্রতিবেদক।।
বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও তাদের সমমনা দলগুলোর ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে সারাদেশে ১৬ যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।
আজ বুধবার ( ০১ নভেম্বর ) ফায়ার সার্ভিস মিডিয়া সেলের বার্তায় বলা হয়, মঙ্গলবার (৩১ অক্টোবর ) সকাল ছয়টা থেকে আজ বুধবার (১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ১৬টি আগুনের সংবাদ পাওয়া যায়।
আরও জানিয়েছে, বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সর্বাত্মক অবরোধের মধ্যে উচ্ছৃঙ্খল জনতা যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
ঢাকা সিটিতে ৪ টি, চট্টগ্রাম বিভাগে ৩ টি, ঢাকা বিভাগে ৬ টি, রাজশাহী বিভাগে ৩ টি ঘটনা ঘটে।
এ ঘটনায় ৯টি বাস, দুটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক, একটি পিকআপ, দুটি বাণিজ্যিক পণ্যের শো রুম, একটি পুলিশ বক্স পুড়ে যায়।
আরও বলা হয়, এদিকে ৩১ অক্টোবর রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ৯টি আগুনের সংবাদ পাওয়া গেছে।





















