জাহিদুর রহমান উজ্জল
জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় র্যাব-১৪ এর একটি দল শুভগাছা বিল্লালের মোড়ে এলাকা থেকে শনিবার (২৫ নভেম্বর) বিকালে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত হলো, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সৌমিত (২৫) ও গাজীপুর সদরের মোঃ জসীম উদ্দিন (৩০)।

র্যাব ১৪ এর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, ১টি মোটর সাইকেল, ৩ টি মোবাইল সেট এবং মাদক বিক্রির অর নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে আসামীদে মাদারগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, দুই মাদকপাচারকরীদের জিজ্ঞাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের আগামীকাল রবিবার জেল হাজতে পাঠানো হবে৷






















