।।নিজস্ব প্রতিবেদক।।
আর্জেন্টিনা মারাকানায় মাত্র ২ দিন আগে সুপার ক্লাসিকোতে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল। যার রেশ এখনও থামেনি। এবার ব্রাজিল-আর্জেন্টিনার যুবারাও ক্লাসিকো লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেতারা পরস্পরের মোকাবিলা করবে।
ইন্দোনেশিয়ার মাটিতে চলমান এই বিশ্বকাপ আসর ২ দলই হার দিয়ে শুরু করেছিল। তবে এরপর টানা ২ ম্যাচ করে জয় পাওয়ায় তারা পা রাখে কোয়ার্টার ফাইনালে। ‘সি’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে ব্রাজিল এবং ‘ডি’ গ্রুপের সেরা হয়ে রাউন্ড অব সিক্সটিনে ওঠে আর্জেন্টিনা। ফলে আগেই নির্ধারিত টুর্নামেন্টের নিয়ম দু’দলকে আবারও মুখোমুখি লড়াইয়ে ফেলেছে।
কাল যুব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে সামনে রেখে বাড়তি উন্মাদনা বিরাজ করছে ফুটবলপ্রেমীদের মধ্যে।





















