।।জামালপুর প্রতিনিধি।।
মাদারগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসিমা নাহাত এর সাথে মাদারগঞ্জ প্রেসক্লাব এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সভাপতি সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, যুগান্তর প্রতিনিধি মির্জা হুমায়ুন কবির, যায় যায় দিন প্রতিনিধি হুমায়ুন কবির বক্কর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জুলফিকার বাবুল, দৈনিক সমকাল প্রতিনিধি খাজা মোজাম্মেল হক খোকন, সাংবাদিক শামীমুল ইসলাম শামীম, বাংলা ভিশন প্রতিনিধি শাহীন মাহমুদ, কালবেলা প্রতিনিধি আকন্দ সোহাগ ও সাংবাদিক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় মাদারগঞ্জে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারী সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।






















