আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

তামিম ইকবাল প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৪ নভেম্বর ২০২৩ @ ১১:৩৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ নভেম্বর ২০২৩@১১:৪২ পূর্বাহ্ণ
তামিম ইকবাল প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন

।।নিজস্ব প্রতিবেদক।।

তামিম ইকবাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও দেখা করেছেন। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা।

বৃহস্পতিবার অভিজ্ঞ এই ওপেনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠিক কোন কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টের ক্যাপশনে তামিম লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

চলতি বছরের ৬ জুলাই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। এরপর তার ক্রিকেটে ফেরাটা ছিল বেশ নাটকীয়। বেশ কয়েকবার চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় বিসিবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কারণে মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে ডেকে পাঠান।

এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামিম। এরপর আবার ক্রিকেটে ফিরবেন বলেও জানান এই ওপেনার।

দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও এরপর আর বিশ্বকাপে খেলেননি। ভারতের মাটিতে বড় মঞ্চে তার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে দল।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ