।।বগুড়া প্রতিনিধি।।
সারাদেশে বিএনপি-জামায়াতের বোমা হামলা, হত্যা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। শান্তি শোভাযাত্রা করাসহ শহরজুড়ে বিভিন্ন সড়কে হরতাল-অবরোধ বিরোধী মোটরসাইকেল মহড়া দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
বুধবার (২২ নভেম্বর) বগুড়ার মাটিডালি বিমান মোড় থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি। মোটরসাইকেল শোভাযাত্রাটি সদরের বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে আঞ্চলিক মহাসড়ক হয়ে মাটিডালি বিমান মোড়ে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাগর কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল, জেলা আওয়ামী লীগ সদস্য কামরুল হুদা উজ্জ্বল, জেলা শ্রমিকলীগ নেতা ও সাবেক কাউন্সিলর শামসুদ্দিন শেখ হেলাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সার্জিল আহমেদ টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, উপজেলা যুবলীগ নেতা ইফতারুল ইসলাম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার মানিক, শ্রমিক লীগ নেতা রাকিব উদ্দিন সিজার, নুনগোলা ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা আসলাম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






















