আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভলিবল চ্যাম্পিয়ন পপুলেশন সায়েন্স বিভাগ ও কলা অনুষদ

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২২ নভেম্বর ২০২৩ @ ০৭:৩৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ নভেম্বর ২০২৩@০৭:৩৮ অপরাহ্ণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভলিবল চ্যাম্পিয়ন পপুলেশন সায়েন্স বিভাগ ও কলা অনুষদ

।।ময়মনসিংহ প্রতিনিধি।।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃ বিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে পপুলেশন সায়েন্স বিভাগ ও কলা অনুষদ।

বুধবার (২২ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল দুটি অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

প্রতিযোগিতায় আন্তঃবিভাগ(ছাত্র) ভলিবলে পপুলেশন সায়েন্স বিভাগ চ্যাম্পিয়ন হয় এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ রানার আপ হয়। অপরদিকে আন্তঃঅনুষদ (ছাত্রী) প্রতিযোগিতায় কলা অনুষদ চ্যাম্পিয়ন এবং বিজ্ঞান অনুষদ রানার আপ হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। এসময় আচার্য শ্রীদীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ভলিবল প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, শারীরিক শিক্ষা বিভাগের দপ্তর প্রধান ও অতিরিক্ত পরিচালক জিয়া উদ্দিন মন্ডলসহ অন্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। গত ৯ দিনে মোট ২৪টি বিভাগ ও ৬টি অনুষদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ