আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ব্রিকস সম্মেলন : আলোচনায় জোট সম্প্রসারণের প্রশ্ন

  • In শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২৩ আগস্ট ২০২৩ @ ০৭:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ আগস্ট ২০২৩@০৭:৪৫ অপরাহ্ণ
ব্রিকস সম্মেলন : আলোচনায় জোট সম্প্রসারণের প্রশ্ন

।।বিশেষ প্রতিবেদক।।

ব্রিকস সম্মেলনের আলোচনার কেন্দ্রে রয়েছে জোট সম্প্রসারণের প্রশ্ন। বুধবার জোটের নেতারা নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে বিধি প্রণয়নের ব্যাপারে আলোচনা করেন। যদিও ব্রিকস বিশ্বব্যবস্থায় নিজেদের আধিপত্যকে দৃঢ় করার যে লক্ষ্য নিয়েছে, জোটের মধ্যকার বিভক্তি তাকে ঝুঁকিতে ফেলছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স ও পিটিআইয়ের

জোটের দুই হেভিওয়েট সদস্য রাশিয়া ও চীন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দিয়েছেন। রয়টার্স বলছে, ইউক্রেন যুদ্ধজনিত তীব্র উত্তেজনা আর ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের তীব্র মতবিরোধের মধ্যেই ক্রেমলিন চাইছে, জোটের সদস্য সংখ্যা বাড়াতে। চীন-রাশিয়া এবারের ব্রিকস সম্মেলনে পশ্চিম-বিরোধিতার একটা কাঠামোগত রূপ দিতে চায়। তবে এ ব্যাপারে মতপার্থক্য তৈরি হয় সম্মেলনের প্রথম দিন মঙ্গলবারেই।

ব্রিকসের ১৫তম সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার জোটের সম্প্রারণের বৃদ্ধির ডাক দিয়ে শি জিনপিং বলেন, চীনের ডিএনএ-তে আধিপত্যবাদ নেই। ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে বেইজিং। যে কোনও বাধা আসুক না কেনও ব্রিকসের পরিধি বাড়তে থাকবে। আমরা ব্রিকসকে একটি শক্তিশালী জোটে পরিণত করব। সদস্যবৃদ্ধির ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করবো, আন্তর্জাতিক আইনকে আরও ন্যায্য এবং ন্যায়সঙ্গত করতে সহায়তা করবো।

রয়টার্স বলছে, চীন ও রাশিয়া জোট সম্প্রসারণে আগ্রহী যেন বৈশি^ক আধিপত্য বাড়ানো যায়। মঙ্গলবার রামাফোসা বলেন, তার দেশের অবস্থান চীনের মতোই। তবে ব্রাজিল মনে করছে, জোটের সম্প্রসারণ ব্রিকসের প্রভাবকে হাল্কা করবে।

এদিকে একজন ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে বলেন, জোট সম্প্রসারণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তি নেই। তবে কারা কীভাবে এই জোটে অন্তর্ভূক্ত হতে পারবে; সে ব্যাপারে বিধি প্রণয়নের তাগিদ দিয়েছেন তিনি। আর পিটিআইয়ের খবর বলছে, ব্রিকসের নতুন সদস্য নেওয়ার বিষয়ে ঐকমত্য গঠনের চেষ্টায় নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে ভারত। জোটের পাঁচ সদস্যের মধ্যে এ সংক্রান্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ