আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নাটোরে গাঁজার গাছসহ মালিক গ্রেফতার

  • In আইন ও অপরাধ, সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২২ নভেম্বর ২০২৩ @ ১২:২৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ নভেম্বর ২০২৩@০৭:৪৪ অপরাহ্ণ
নাটোরে গাঁজার গাছসহ মালিক গ্রেফতার

মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।

নাটোরের লালপুরে ১৩ ফুট গাঁজার গাছসহ মো. জয়নাল আবেদীন (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে লালপুর উপজেলার বেলগাছি এলাকা থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (২২ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লালপুর উপজেলায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় উপজেলার বেলগাছি এলাকার মো. জয়নাল আবেদীন’র (৪৭) বাড়িতে অভিযান চালিয়ে একটি ১৩ ফুট গাঁজার গাছ জব্দ করা হয়। পরে বাড়ির মালিক জয়নালকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় লালপুর থানায় গ্রেফতারকৃত আসাসির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ