আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে ২০ টাকার জন্য প্রাণ গেলো দোকানির, আটক- ৩

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৬ আগস্ট ২০২৩ @ ০৯:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ আগস্ট ২০২৩@০১:২৮ পূর্বাহ্ণ
দিনাজপুরে ২০ টাকার জন্য প্রাণ গেলো দোকানির, আটক- ৩

।। হিলি ( দিনাজপুর ) প্রতিনিধি।।

দিনাজপুরের নবাবগঞ্জে পাওনা মাত্র ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার রডের আঘাতে মোশারফ হোসেন (৪০) নামের এক দোকানির মৃত্যু হয়েছে। এঘটনায় ৩ জনকে আটক করছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলা বিনোদনগর ইউনিয়নের চকধুলু নারায়নপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই গ্রামের মোতাহার হোসেন এর ছেলে।

পুুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার বেলা ১২ টার দিকে চকধুলু নারায়নপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে নুরনবী দোকানে খরচ করার জন্য আসে। এসময় দোকানী মোশারফ হোসেন পূর্বের ২০ টাকা বাকি পরিশোধ করতে বলেন। এর পর ক্রেতা নুরনবী সাথে মোশারফ হোসেন এর কথা কাটাকাটির এক পর্যায়ে ক্রেতা নুরনবী রড দিয়ে মোশারফ হোসেনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই দোকানীর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য দিনাজপুর এম এম আব্দুল রহিম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম জানান, এঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ