নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর মধ্যে শিক্ষা-গবেষণা-উন্নয়ন ক্ষেত্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও পি. এস. টু ভিসি এস. এম. হাফিজুর রহমান।
তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম।
সমঝোতা স্মারক স্বাক্ষরকালে দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী জনাব মোঃ হাফিজুর রহমান, এপিএ ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পরিচালক অডিট জনাব রাধেশ্যাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার জনাব আলী হাসান, এপিএ ফোকাল পয়েন্ট জনাব চন্দনকুমার দাস সহ প্রক্টর, আইকিউএসি পরিচালক, অন্যান্য কর্মকর্তা।





















