আজ ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মেহেরপুরে হারিয়ে যাওয়া ৫৭টি মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ নভেম্বর ২০২৩ @ ০৪:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ নভেম্বর ২০২৩@০৪:২৮ অপরাহ্ণ
মেহেরপুরে হারিয়ে যাওয়া ৫৭টি মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার
ছবি- বিডিহেডলাইন্স

মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরে হারিয়ে যাওয়া ৫৭টি মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। একইসাথে ৪ জন ভুক্তভোগির বিকাশে ২০ হাজার টাকা উদ্ধার হয়েছে।

মোবাইল হারিয়ে অনেকেই যখন দিশেহারা ছিলো। তখন শুধু জিডি করেই হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি প্রকৃত মোবাইলের মালিকরা। পুলিশ বলছে তাদের এই যারা অব্যাহত থাকবে তাই মোবাইল হারালে চিন্তা না করে সরাসরি থানায় যোগাযোগ করতে হবে ভুক্তভোগীদের। ক্রামই ইনভেস্টগেন সেলের সক্রিয় তত্ত্বাবধায়নে দেশের বিভিন্ন স্থান থেকে ৫৭ টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে খোয়ানো ৪ টি বিকাশের ২৮ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১২ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে মালিকদের হাতে মোবাইল ফোন ও টাকা তুলে দেন পুলিশ সুপার রাফিউল আলম।

এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম, এস আই অর্জুন সাহা সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় হারানো মোবাইল পেয়ে খুশি হন মোবাইলের প্রকৃত মালিকেরা।

মেহেরপুর পুলিশ সুপার অফিসের হিসেবে মতে, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রামই ইনভেস্টগেন সেলের সক্রিয় তত্ত্বাবধায়নে জেলার সদর থানার ৩৫ টি গাংনী থানার ১৯ টি মুজিবনগর থানার দুইটি মোবাইল ও জেলার বিভিন্ন এলাকার চারটি বিকাশ নাম্বারে প্রতারিত হওয়া ২৮ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে কারো মোবাইল হারিয়ে গেলে বা বিকাশে প্রতারণার শিকার হলে সংশিষ্ট থানায় জিডি করার আহবান জানানো হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ