মুজাহিদ আল মুন্না
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ১২ টার সময় মেহেরপুরে জেলা প্রশাসক শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মেহেরপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জজ ও দায়রা আদালতের অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, মেহেরপুর জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ হোসেন।
অনুষ্ঠানে মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অংশগ্রহণ করেন।





















