আজ ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটের জৈন্তাপুরে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ অক্টোবর ২০২৩ @ ১২:২১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ অক্টোবর ২০২৩@১২:২১ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০
ছবি- ফাইল ছবি

।।নিজস্ব প্রতিবেদক।।

সিলেটের জৈন্তাপুরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দশ জন। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। আহত ও নিহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকাল ৯ টায় সিলেট থেকে জাফলং অভিমুখী একটি পিকআপ সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খোলা পিকআপটিতে জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন কয়েকজন পর্যটক। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ভোরের অল্প বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে ধারনা করছে পুলিশ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ