জাবির জাহিদ
কিশোরগঞ্জ প্রতিনিধি।।
বিএনপি জামায়াতে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে কিশোরগঞ্জের মিছিল করেছে বিএনপি।
আজ রবিবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে শহরের মোরগমহল এলাকায় বিএনপির নেতাকর্মীরা এ মশাল মিছিল করে।
মশাল হাতে হরতালের সমর্থনে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান ও হরতাল পালনের আহ্বান জানান।
মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোশতাক আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রেদোয়ান রহমান ওয়াকিউর, সহ দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে সটকে পড়ে মিছিলকারীরা।






















