।।নিজস্ব প্রতিবেদক।।
ফেনীতে একটি মালবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে।
শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের খবর আসেনি।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত দেড়টার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের এতটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ড ভ্যানটির সামনের অংশ এবং পেছনে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়। ভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল।
ফেনী মডেল থানার ওসি বলেন, ‘খবর শুনে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’





















