আজ ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

পপুলার লাইফ ইনস্যুরেন্স জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে- বি এম ইউসুফ আলী

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ নভেম্বর ২০২৩ @ ০৫:৩৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ নভেম্বর ২০২৩@০৫:৩৪ অপরাহ্ণ
পপুলার লাইফ ইনস্যুরেন্স জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে- বি এম ইউসুফ আলী

এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাটন প্রতিনিধি।।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী বলেছেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ও জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড নতুন নতুন বীমা পলিসি বিক্রি করছে এবং মেয়াদ উত্তীর্ণ ও মৃত্যু দাবী সময় মতো পরিশোধ করে যাচ্ছে। এ পর্যন্ত পপুলার লাইফ ইনস্যুরেন্স ৪৫ লক্ষ গ্রাহকদের সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশী বীমাদাবী পরিশোধ করেছে।

শনিবার (১৮ নভেম্বর ) সকালে বগুড়ায় হোটেল ৭১ ইন এর হল রুমে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে সসমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী বীমা (তাকাফুল) প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, আল-বাবারা ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুঈদ শাহীন, আল বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মুফতী দিদারুল ইসলাম, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক রিয়াদ হোসেন সোহাগ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ রাশেদুল ইসলাম  প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ