আজ ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি- ডিএমপি

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৪ নভেম্বর ২০২৩ @ ১২:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ নভেম্বর ২০২৩@১২:১৫ অপরাহ্ণ
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি- ডিএমপি

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতারাই তালা ঝুলিয়ে দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি। বিএনপির লোকজন তাদের কার্যালয়ে আসলে পুলিশ বাধা দেবে না। অবরোধের সময় অগ্নি দুর্ঘটনায় আহতদের পুলিশের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার।

অবরোধকারীদের আগুনে দগ্ধদের দেখতে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সেখানেই সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় কমিশনার আরও বলেন, অগ্নিসন্ত্রাসে জড়িতরা যেখানেই লুকিয়ে থাকুক, কাউকে ছাড় দেয়া হবে না।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর থেকেই বন্ধ রয়েছে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। এরপর থেকে বিএনপির কোনো নেতাকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ